‘পাঠান’ মুক্তিদাতারা রাজাকারের চেয়ে খারাপ: ঝন্টু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৩ পিএম

বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার মুক্তি নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসা গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন, ‘পাঠান মুক্তিদাতারা রাজাকারের চাইতেও খারাপ।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে হিন্দি সিনেমা আমদানির প্রতিবাদে মানববন্ধন করেন বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এবং খিজির হায়াত খানসহ অনেকে। সেখানে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। 

মানববন্ধনে বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। এসময় প্ল্যাকার্ডে ‘বরকতেরই আপন দেশে, হিন্দি/উর্দু সর্বনেশে’, ‘বঙ্গবন্ধুর নীতিতে থাকুন, হিন্দিকে হলের বাইরে রাখুন’ সম্বলিত বিভিন্ন স্লোগান তুলে ধরেন।

হল মালিকদের বিরুদ্ধে অভিযোগ করে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘হল মালিকেরা হল ব্যবসায়ী। তারা আমাদের সিনেমা নামিয়ে দিয়ে পাঠান চালাতে চায়। পাঠান ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা। আর সেই সিনেমা আমাদের দেশে চলবে কেন? এই সিনেমা যারা আনতে চাচ্ছে তারা রাজাকারের থেকেও খারাপ। এই ৮০ শতাংশ উর্দু ভাষার সিনেমা আমাদের দেশে চলবে না।’

প্রযোজক-শিল্পী সমিতির নেতাদের উদ্দেশে নির্মাতা খিজির হায়াত খান বলেন, ‘কিছুদিন আগে যারা কাফনের কাপড় পরে হিন্দি সিনেমার বিরুদ্ধে ছিলেন, তারাও আজ হিন্দি সিনেমা চালাতে চান। তারা আবার প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির নেতা। আমাদের নেতারা এই মুহূর্তে পিকনিক করেন। এই মুহূর্তে তারা কেন পিকনিক করবেন? তারা কেন আমাদের সঙ্গে নেই?’

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই নির্মাতা বলেন, ‘সামনে সিনেমা মুক্তি দেব হল পাই না আরা তারা পিকনিক করেন! মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, সিনেমা বানিয়ে আমরা কি দোষ করেছি? দোষ করে থাকলে বলুন, আমরা সিনেমা বানানো বন্ধ করে দেব। আর হলে হিন্দি সিনেমাই চলুক।’

আরও পড়ুন: ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানা নেই কারো!

সম্প্রতি বাংলাদেশের এক ভক্ত শাহরুখ খানকে টুইটে জানতে চান— কবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ‘পাঠান’। প্রত্যুত্তরে বলিউড বাদশা জানিয়েছেন, খুব শিগগিরই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। এদিকে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর