ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানা নেই কারো!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম

রাজধানীর পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবনে এক সাথেই চলছে কারখানা এবং মানুষের বসবাস। একই এলাকায় ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানেই দিন কাটে শত শত শিক্ষার্থীর। 

কর্মব্যস্ত মতিঝিলের বাণিজ্যিক এলাকাতেও মৃত্যুদূত হয়ে দাঁড়িয়ে আছে বহু ঝুঁকিপূর্ণ ভবন। কিন্তু এসব নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। 

রাজধানীতে যেভাবে অপরিকল্পিত ভবন গড়ে উঠেছে, তাতে ভূমিকম্পের মতো দুর্যোগে কি হবে পরিস্থিতি, কতোটা ভয়ংকর হবে এমন সব প্রশ্নের উত্তর জানা নেই কারও।  

রাজধানী পুরনো ঢাকার একটি ভবনের অবস্থা সরেজমিনে দেখতে গিয়ে এই প্রতিবেদন দেখতে পায় যে, ভবনটির বীমে পচন ধরেছে। এতেটাই খারাপ অবস্থা যে, যে কোন সময় ধসে যাবে। 

বলা হচ্ছিলো পুরনো ঢাকার পুরান ঢাকার আনন্দ বসাক লেনের একটি বাড়ির কথা। বীমে পচন এতোটা খাপার বাইরে থেকে লাঠি অনায়াসে প্রবেশ করানো যাচ্ছে। 

পুরনো এই ভবনের নীচের বীমেও ক্ষয় ধরেছে। হাত দিয়েই সরানো যাচ্ছে বীমের ইট। কারখানা হিসেবে ব্যবসহৃত এই ভবনে সারাক্ষনই কাজ করছেন শ্রমিকরা। 

লক্ষীবাজার শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ৭৩ বছর আগের এই ভবনটির অবস্থা আরও করুন। ছাদের পলেস্তার খসে পড়ছে। কঙ্কালের মতো বেরিয়ে আসছে রড। 

জানালার দেয়ালেও ভাঙ্গন। শিক্ষার্থীরা বলছেন, প্রায়ই তাদের ওপর খসে পড়ে পলেস্তরা। বাধ্য হয়েই ঝুকিপূর্ন এই ভবনে ক্লাশ চালিয়ে নিতে হচ্ছে বলে জানালেন কলেজটির অধ্যক্ষ।   

কর্মব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিল। সেখানের একটি ভবনে এক বছর আগেই পিলারে ফাটল ধরে। ঝুকিঁপূর্ণ ঘোষণা করে এটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। 

খালি ভবনটিতে কেউ থাকে না। তবে, আশপাশের ভবন আর পথ চলতি হাজারো মানুষের জন্য এটি যেনো মৃত্যুদূত হয়ে দাঁড়িয়ে আছে।   

রাজধানীতে অতিঝুকিপূর্ণ বা ঝুকিপূর্ণ এমন ভবনের সংখ্যাটা আসলে কতো ? উত্তরটা কারও কাছে নেই। জানে না রাজউকও। কিন্তু কেন?

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা জানান, গোটা রাজধানীতের কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন আসে সেটা সমীক্ষা চালানোর মতো লোকবল তাদের নেই। 

বিশেষজ্ঞদের আশঙ্কা, ঢাকায় তুরস্কের মতো ভূমিকম্প হলে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। ক্ষতির পরিমাণ তুরস্কের চেয়ে অনেক বেশি হবে। 



একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর