আগামী বছর শুরু এমআরটি-৫ প্রকল্পের নির্মাণ কাজ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

আগামী বছরই শুরু হচ্ছে এমআরটি ফাইভের নির্মাণ কাজ। এই মেট্রোরেল লাইন দুটি অংশে বিভক্ত। একটি অংশ হেমায়েতপুর থেকে মিরপুর হয়ে নতুন বাজার পর্যন্ত যাবে। 

আরেকটি অংশ হেমায়েতপুর থেকে কারওয়ান বাজার হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই এর কাজ শুরু ও শেষ হবে বলে আশা করছেন সড়ক ও সেতু সচিব। 

দুটি রুটে যাতায়াত করবে মেট্রোরেল-৫। একটি হেমায়েতপুর থেকে মিরপুর হয়ে বনানী, গুলশান ও নতুন বাজার পর্যন্ত। যা মেট্রোরেল এক এর সঙ্গে যুক্ত হবে। যাকে বলা হচ্ছে উত্তর রুট।

আর, দক্ষিণের রুটটি হেমায়েতপুর থেকে শ্যামলী, রাসেল স্কয়ার ও পান্থপথ হয়ে কারওয়ান বাজার দিয়ে হাতিরঝিলে উঠবে। এটি যাবে রামপুরা হয়ে দাসেরকান্দি পর্যন্ত। 

মেট্রোরেল-৫ মূলত মেট্রোরেল এক ও ছয় এর দুটি স্টেশনের সঙ্গে যুক্ত হবে। এর কাজ শেষ হলে প্রতিদিন কমপক্ষে ১০ লাখ মানুষ এই পথে যাতায়াত করতে পারবে।

ঢাকার ছয়টি মেট্রোরুটের পাঁচটিতে বিনিয়োগ করছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। আর একটি করছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক- এডিবি। 

মেট্রোরেলের ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৫ (সাউদার্ন) এর রুটের নির্মাণে খরচ হচ্ছে চার দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৪৮ হাজার কোটি টাকা।

এর  মধ্যে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার অর্থায়ন করবে এডিবি। কিন্তু চায় দুই দশমিক আট বিলিয়ন ডলার, এজন্য বাকি আরও ৩০০ মিলিয়ন ডলার অর্থায়ন করতে এডিবিকে অনুরোধ করেছে সরকার।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ২০৩০ সালে মধ্যে ঢাকার ছয়টি মেট্রোরেলের কাজ শেষ হবে। আর তখন ৫০ লাখ মানুষ প্রতিদিন সেবা পাবে।

তিনি আরও জানান, এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট ২০৩০ সালের মধ্যে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ৪০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ করা হবে।  

তার মধ্যে পাতাল ১২ দশমিক ৮০ কিলোমিটার এবং উড়াল চার দশমিক ৬০ কিলোমিটার। এতে মোট ১৬টি স্টেশন থাকবে। তার মধ্যে ১২টি পাতাল এবং চারটি উড়াল।  

এই রুটে মোট স্টেশন ১৬টি- গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, রাসেল স্কয়ার, পান্থপথ, সোনারগাঁও, হাতিরঝিল পশ্চিম, নিকেতন, রামপুরা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাশেরকান্দি।

আরও পড়ুন: মেট্রোরেলের কারণে ভাঙা পড়বে নতুন পূর্বাচল সড়ক

image


আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাশেরকান্দি - এই চারটি উড়াল স্টেশন, বাকিগুলো পাতাল স্টেশন। আগামী বছর শুরু হবে মেট্রো-৫ সাউদার্ন অংশের নির্মাণ কাজ। আর এই পথে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। 

এর প্রাক-সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। মার্চ নকশা চূড়ান্ত করার কথা রয়েছে। এই মেট্রোরেলের জন্য প্রজেক্ট রেডিনেস ফাইনেন্সিংয়ের (পিআরএফ) জন্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে ঋণচুক্তি সই হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর