তিন বছরের প্রতিবন্ধী শিশুকে হাসপাতালে ফেলে গেলেন মা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯ এএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তিন বছরের এক প্রতিবন্ধী শিশুকে বসিয়ে রেখে তার মা পরিচয় দেওয়া এ নারী লাপাত্তা হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর খোঁজ মেলেনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢামেকের জরুরি বিভাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির নাম নাফিজা (৩)।

জরুরি বিভাগের কর্মরত ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বলেন, মা পরিচয়ে এক নারী সন্ধ্যায় শিশুটিকে নিয়ে আসেন। পরে টিকেট নিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে যান। সেখান থেকে চিকিৎসক তাকে শিশু বিভাগে (২০৮ ওয়ার্ড) পাঠিয়েছেন।  সেখানে চিকিৎসক তাকে দেখে ব্যবস্থাপত্র দিয়ে দেন। পরে রাত আটটার দিকে শিশুটিকে জরুরি বিভাগে একটি চেয়ারে বসিয়ে রেখে বাহিরে যান ওই নারী। কিন্তু পরে আর ফিরে আসেননি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে দূতাবাস উদ্বোধন

তিনি বলেন, বিষয়টি হাসপাতালের ওয়ার্ড বয়দের চোখে পড়ে। পরে ঢামেক পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। 

ঢামেক পুলিশ ফাড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. মাসুদ বলেন,  শিশুটির অভিভাবক খুঁজে না পাওয়ায় তাকে শিশু ওয়ার্ডে (২০৮) ভর্তি করা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর