রাজধানীতে বিষাক্ত জেলি ভরা ৩৭০০ কেজি চিংড়ি জব্দ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৩ পিএম

রাজধানীতে  অভিযান চালিয়ে বিষাক্ত জেলি ভরা তিন হাজার ৭০০ কেজি চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর পোস্তগোলায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ খবর জানিয়েছেন।

আব্দর রহমান জানান, গোপন খবরে লেফটেন্যান্ট শাম্স সাদেকীনের নেতৃত্বে পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক তল্লাশি করে বিষাক্ত জেলা ভরা চিংড়িগুলো উদ্ধার করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: নাসির-তামিমার বিচার চলবে: আদালত

তিনি আরও জানান, পরে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপ-সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর