স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০৮:৫২ পিএম

রাজধানীর লালবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে এক তরুণের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (১ মার্চ) বেলা ২টায় লালবাগ থানাধীন ১০নং গলির শহীদ নগরের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বরাত সিকদার (১৮) পটুয়াখালীর কৃষক সুলতান সিকদারের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। পেশায় তিনি একটি ফ্যান কারখানার শ্রমিক ছিলেন।

মৃতের স্ত্রীর নুসরাত তিশা জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝেমধ্যে বরাত সিকদার তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। 

তিনি জানান, বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে তিনি মায়ের বাসায় চলে যাওয়ার হুমকি দেন। বাসাটি নতুন ভাড়া নেয়ায় দুপুরে পাশেই তিশা তার বাবা-মায়ের বাসায় জামা-কাপড় আনতে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন রুমের দরজা বন্ধ।

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী

পরে জানালার ফাঁকা দিয়ে দেখতে পান বরাত ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। দরজা ভেঙে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৪টায় দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


একাত্তর/এসজে 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর