অবশেষে গৃহস্থের দিন এলো, ধরা পড়লো দুই চতুর চোর

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:০৭ এএম

কথায় বলে, ‘চোরের ১০ দিন কী গৃহস্থের একদিন।’ প্রবাদটির মতো অবশেষে গৃহস্থের সেই দিনটি এলো। সাত বছর ধরে চুরি করে আসা পাকা হাতের জুটি ধরা পড়লো পুলিশের হাতে। এই জুটির একজনের নাম মো, জাকির হোসেন (৪৪), অন্যজন মো, নূর জামাল। তবে তারা জ্যাক-জামাল নামেই পরিচিত।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাছ থেকে চুরি কার সরঞ্জাম ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

পুলিশের নথি বলছে, তারা কয়েক সেকেন্ডের মধ্যে তালা কাটতে পারতো এবং কয়েক মিনিটের মধ্যেই দোকান সাবাড় করে চলে যেতো। চুরি করা এবং চুরির মালামাল বিক্রির জন্য তার  পিকআপ কিনেছিল। সেই পিকআপে ঘুরে ঘুরে তারা চুরি করতে। 

পুলিশের দাবি, সাত বছরে এই জুটি রাজধানীজুড়ে দেড় শতাধিক চুরি করেছে।  

পুলিশ জানায়, ছয় মাস আগে জনৈক আসাদুজ্জামান নূরের নিউ মিউজিক এশিয়া নামের এক দোকানে চুরির ঘটনা তদন্তে উঠে আসে জ্যাক-জামালের নাম। ২০২২ সালের সাত সেপ্টেম্বর মিরপুর বড়বাগ পলিভিটা বেকারি এলাকায় সংঘটিত হয়েছিল। সেই চুরির দীর্ঘ তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জ্যাক-জামালকে শনাক্ত করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল (৩৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল জ্যাক-জামালের কাছ থেকে চুরি করা মালামাল কিনতো।

চুরির টাকা গাড়ি কিনে গাড়িতে করেই চুরি

পুলিশ জানায়, চুরির টাকায় পিকআপ কেনে জ্যাক। সেই পিকআপে চেপেই তারা চুরি করে বেড়াতো। আগে এক রাতে একটি চুরি করলেও গাড়ি কেনার পর এক রাতে তারা চারটি পর্যন্ত চুরি করেছে। পরে এই পিকআপ করেই চুরির মালামাল বিভিন্ন স্থানে বিক্রি করে তারা। 

পুলিশ আরও জানায়, চুরির টাকায় তারা শুধু গাড়িই কেনেনি। আলাদা বাসাও ভাড়া করেছে। সব মালামাল এক সঙ্গে বিক্রি করলে ধরা পড়ার আশঙ্কায় ওই বাসাকে গুদাম হিসেবে ব্যবহার করতো। 

চার সেকেন্ডে তালা কেটে চার মিনিটে চুরি

পুলিশ জানায়, জ্যাক-জামাল চুরি করতে বের হয় রাত দুইটায়। চুরি করে বাসায় ফেরে সকাল ছয়টায়। এই চার ঘণ্টার মধ্যেই তারা সব চুরি করে। দুইজনের মধ্যে জ্যাক গ্রিল ও তালা কাটে। গ্রিল কিংবা তালা কাটতে তার সময় লাগে সর্বোচ্চ চার সেকেন্ড। কাটার পর দোকানে ঢুকে মালামাল চুরি করে জামাল। তার পুরো চুরি করতে সময় লাগে মাত্র চার মিনিট! এক রাতেই তারা কয়েকটি দোকান চুরি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক রাতে তারা সর্বোচ্চ চারটি পর্যন্ত চুরি করেছে।

আরও পড়ুন: কাদিয়ানীদের জলসা নিয়ে পঞ্চগড় রণক্ষেত্র, নিহত এক

ছোট দোকান টার্গেট জ্যাক-জামালের

জ্যাক-জামালের মূল টার্গেট ছোট ছোট দোকান। সাধারণত রাস্তার ওপর থাকা ছোট ছোট পান-সিগারেট, মোবাইল রিচার্জের, মুদির দোকানই টার্গেট করে তারা। কারণ এসব দোকানদার সাধারণত অপেক্ষাকৃত নিম্ন আয়ের হয়। তাই চুরি করলেও তারা মামলা করেনা। এ কারণেই দেড় শতাধিক চুরি করলেও তাদের বিরুদ্ধে মামলা খুবই কম। জ্যাকের বিরুদ্ধে চারটি এবং জামালের বিরুদ্ধে তিনটি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর