গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: র‍্যাব

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনা গ্যাস লাইনে লিকেজ বা অন্য কোনো কারণে ঘটেছে বলে জানিয়েছে র‍্যাব‌‌। 

বুধবার (৮ মার্চ) দুপুরে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপ-পরিচালক মেজর মশিউর রহমান গণমাধ্যমকে এ কথা বলেন।

মেজর মশিউর বলেন, ‘আমরা সাবধানতা অবলম্বন করে ভবনটির নিচে ঢুকেছিলাম। তবে এটি কোনো অগ্নিকাণ্ড নয়, বড় আকারের বিস্ফোরণের ঘটনা। এয়ারকন্ডিশনার থেকে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম। অন্য কোনো কারণে এ বিস্ফোরণ ঘটেছে।’

র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের উপ-পরিচালক বলেন, ‘শেষে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি— গ্যাস থেকে বা কোনো বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে কি না। আমরা প্রাথমিকভাবে এখান থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষাগারে পাঠিয়েছি। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানাতে পারব।’

ডগ স্কোয়াড সদস্যরা ভেতরে কেউ জীবিত বা মৃত আছেন কি না, শনাক্ত করে তাদের বের করে আনতে সাহায্য করছেন বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

আরও পড়ুন: ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন’

উল্লেখ্য, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর