প্রয়োজনে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ: ডিবি প্রধান

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০:৪৮ পিএম

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরাভ খানের মালিকানাধীন জুয়েলার্সের শোরুম উদ্বোধন করতে দুবাইয়ে যাওয়া নিয়ে তদন্তের স্বার্থে প্রয়োজনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

তিনি বলেন, আরাভ খান সম্পর্কে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল। তারপরও তিনি কেন গেলেন সেটি আমাদের বোধগম্য নয়। 

নানা আলোচনা-সমালোচনার ভেতরই দুবাইয়ের স্থানীয় সময় বুধবার (১৫ মার্চ) রাত ৮টায় সাকিব ওই জুয়েলার্সের শোরুম উদ্বোধন করেন। ওই জুয়েলার্সটির মালিক আরাভ খানের প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি। দুবাই থেকে তাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে চিঠিও দিয়েছিল বাংলাদেশ পুলিশ।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান খুনের দায়ে অভিযুক্ত ‘আরাভ খান’ নামধারী রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান হারুন অর রশীদ। রবিউলের নামে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে রিট

এদিকে, হত্যা মামলার আসামি রবিউল দুবাইয়ে গিয়ে কীভাবে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হলেন– তা নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নানা মহলে আলোচনা চলছে। 

দুবাইয়ে ওই অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম, উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ একাধিক তারকাকে আমন্ত্রণ জানানো হয়। হিরো আলম ও দেবাশীষ এখন দুবাই রয়েছেন। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর