মিরপুরে গ্রেপ্তার দুইজন চুরি শেখেন ইউটিউব দেখে

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:৩৭ পিএম

মোটরসাইকেল চুরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (১৮ মার্চ) রাতে মিরপুর মডেল থানার রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রেজা মো. সাইমুন ওরফে তরুন (৩৫) এবং সাদমান সাকিব (২৯)।

পুলিশ জানায়, মেধাবী শিক্ষার্থী থেকে দুর্ধর্ষ চোর রেজা মো. সাইমুন ওরফে তরুণ ছিলেন মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেন নি। ২০১৫ সালে ৪র্থ বর্ষে থাকাকালীন সময়ে বহিষ্কার হওয়ার পর পড়ালেখা ছেড়ে দেন। এরপর কিছুদিন একটি গানের দলে ছিলেন, বিভিন্ন স্টেজ শো করতেন। কিন্তু পরে মোটরসাইকেল চুরিতে জড়িয়ে পরেন।

ঢাকার বিভিন্নস্থান থেকে মোটরসাইকেল চুরি করে মুন্সীগঞ্জে বিক্রি করতেন সাইমুন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার সাজাও হয়। গ্রেপ্তার অপর আসামি সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধীনে ‘DIPTI’ ধানমণ্ডি ৩২ ক্যাম্পাস থেকে ২০১৫ সালে ডিপ্লোমা করেন।

অভিযুক্তরা ইউটিউব থেকে শেখেন চুরিবিদ্যা। মোটরসাইকেলের তালা কিভাবে ভাঙে সেটা শিখে প্রথমে নিজের মোটরসাইকেলে প্রয়োগ করেন তারা। এরপর শুরু করেন চুরি।

আরও পড়ুন: রাজধানীতে পুলিশি অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪০

প্রথম প্রথম ধরা না পরলেও পরে বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হন।

সর্বশেষ ২০২১ সালে গ্রেপ্তার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পান। জামিনে বেরিয়ে শনিবার রাতে আবারো মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পরেন তারা।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর