মাওয়া এক্সপ্রেস ওয়েতে অতিরিক্ত গতিতেই দুর্গতি

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৫:২৭ পিএম

মাদারীপুরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ যাত্রী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ মার্চ) সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ইমাদ পরিবহনের।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা যায়, অতিরিক্ত গতির কারণে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, কবলিত বাসটির গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। 

তাদের দাবি, বাসগুলোর গতিসীমা মানতে সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নিয়ন্ত্রণ না করলে পরবর্তীতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

image


এদিকে সকালের দুর্ঘটনার ক্ষত না শুকাতেই বিকেলে সড়কটিতে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। এবার দুর্ঘটনার কবলে পড়েছে রুমিন ও হানিফ পরিবহনের দুটি বাস।

রোববার (১৯ মার্চ) বিকেল চারটার দিকে মাওয়া এক্সপ্রেস ওয়ের কেরাণীগঞ্জ জেলখানার পাশে আব্দুল্লাহপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রুমিন পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিংয়ের উপর উঠিয়ে দেয়। পরে তার পেছনে আসা হানিফ পরিবহনের আরেকটি দ্রুতগতির বাস রুমিন পরিবহনের বাসকে ধাক্কা দেয়।

image


এতে হানিফ পরিবহনের বাসটিও দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ অন্তত ছয় থেকে সাত জন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: রাজধানীর ডিবি কার্যালয়ের শাকিব খান

উদ্ধারকারী পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, এই সড়ক গতিসীমা নির্ধারিত থাকলেও ব্যক্তিগতসহ গণপরিবহনগুলো তা মানছে না। প্রায় প্রতিটি গাড়ি ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ছুটে চলছে সড়কটিতে। আর তাতেই ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর