রাজধানীর বনানীতে অ্যাম্বুলেন্সে আগুন

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম

রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ির প্রধান সড়কে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, অ্যাম্বুলেন্সেটি নরসিংদীর সদর হাসপাতাল থেকে রোগী নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে আসে। রোগীকে নামিয়ে দিয়ে নরসিংদী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

অ্যাম্বুলেন্সের চালক কাউছার জানান, ইঞ্জিনে হঠাৎ শব্দ হয়, তখন তিনি ইঞ্জিন বন্ধ করে গাড়ি থেকে নেমে দেখতে পান, ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। 

আরও পড়ুন: বিএনপি ২৫ ও ২৬ মার্চের চেতনা ধারণ করে না: কাদের

এদিকে কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট জানান, তিনি শব্দ শুনে গাড়িটির সামনে যেতে চেষ্টা করলে তখনই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে চালক ছাড়া গাড়িতে অন্য কেউ ছিল না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইঞ্জিনের সমস্যা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর