সরকারি মূল্যে ফ্রেশ ব্রান্ডের চিনি ও তেল বিক্রি শুরু

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৭:০৯ পিএম

ভোক্তাদের স্বস্তি দিতে রমজান উপলক্ষে সরকার নির্ধারিত দামে ফ্রেশ ব্র্যান্ডের চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এই বিক্রি কার্যক্রম চলবে ছয় দিন। এমজিআই কর্তৃপক্ষ বলছে, চাহিদা বুঝে বিক্রি কার্যক্রম সম্প্রসারণ হতে পারে।

নির্ধারিত সময় সকাল ১০টায় চিনি এবং সয়াবিন তেল নিয়ে মেঘনা গ্রুপের পণ্যের গাড়ী পৌছায় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে।

বাজার থেকে কিছুটা কমে সরকার নির্ধারিত দামে পণ্য পেয়ে ট্রাকচালক সিরাজ মিয়া কিনলেন ফ্রেশ ব্র্যান্ডের দুই কেজি চিনি এবং পাঁচ লিটার সয়াবিন তেল।

মেঘনার পণ্য নিয়ে গাড়ি বেগুন বাড়ি পৌঁছলে ছুটে আসে স্বল্প এবং নিম্ন আয়ের ক্রেতারা। তারা বলছেন, সাশ্রয়ী দাম ফ্রেশ পণ্যে কিছুটা হলেও স্বস্তি দেবে।

আরো অনেকে ক্রেতাই এমজিআই এর কার্যক্রমকে জানিয়েছেন সাধুবাদ। এমজিআই-এর বিক্রয় প্রতিনিধি জানালেন ক্রেতারা খুশি দেখে উৎসাহিত তারা।

আরও পড়ুন: ঢাকায় পরিবার প্রতি খাবারে ব্যয় মাসে ২২ হাজার ৬৬৪ টাকা

এমজিআই কর্তৃপক্ষ বলছে একজন ক্রেতা প্রতি কেজি প্যাকেটজাত চিনি ১০৮ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১৮০ টাকা করে কিনতে পারবেন। একজন সর্বোচ্চ দুই কেজি চিনি এবং ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

পাঁচটি ট্রাকের মাধ্যমে প্রতিদিন রাজধানীর ১৫ জায়গার বিভিন্ন স্পটে চলবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভ্রাম্যমাণ এই বিক্রয় কার্যক্রম।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর