রাজউকের সার্ভার হ্যাক

উদ্ধার করা গেছে হারানো নথির ৯৫ শতাংশই

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৮:৫৫ পিএম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের সার্ভার হ্যাক করে ভবন নির্মাণের অনুমোদন সংক্রান্ত প্রায় আট হাজার গ্রাহকের তথ্য গায়েব করার চেষ্টা হয়েছিলো। তবে ৯৫ শতাংশ তথ্যই পুনরুদ্ধার  করার দাবি করেছে রাজউক। প্রতিষ্ঠানটির উন্নয়ন বিভাগের সদস্য তন্ময় দাস জানান, ড্যাপকে বিতর্কিত করতে আবেদনকারীদের জমির দলিল, এনআইডিসহ বিভিন্ন নথি গায়েব করা হয়।
ভূমি ব্যবহারের ছাড়পত্র, বাণিজ্যিক বা আবাসিক ভবনের নকশা ও নির্মানের অনুমোদন দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। যে কারণে প্রতিষ্ঠানটিতে প্রতিদিনই ভিড় করেন অসংখ্য সেবা গ্রহীতারা। তাদের ভিড় এড়াতে অনলাইনের আবেদন নেয়ার কার্যক্রম চালু করে রাজউক।
কিন্তু গেল ছয় ডিসেম্বর হ্যাক হয় রাজউকের অনলাইন সার্ভার। গায়েব হয় আট হাজার গ্রাহকের নথি। সার্ভার হ্যাক হওয়ার ঠিক আগের দিন পাঁচ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশ হয় ডিটেইল এরিয়া প্লান বা ড্যাপ। যেখানে উল্লেখ করা হয় গত বছরের ২৩ আগস্টের আগে ভবন নির্মাণের জন্য জমা দেয়া আবেদন ড্যাপের আওতায় থাকবে না।
রাজউকের সদস্য ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী বলেন, যারা ড্যাপ চায় না তারাই সার্ভার হ্যাকে জড়িত থাকতে পারে।
তবে রাজউকের সিনিয়র সিস্টেম এনালিস্ট কাজী মো. মাহাবুবুল হক জানান, সার্ভার থেকে গায়েব হওয়া ফাইলের ৯৫ শতাংশই উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরা এলাকা ও আফ্রিকার এক দেশ থেকে সার্ভার হ্যাক হয়েছে বলে ধারণা করছে রাজউক। সংস্থার কোন কর্মকর্তা এতে জড়িত থাকলে তাদেরও ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন প্রতিষ্ঠানটির আরেক সদস্য তন্ময় দাস।
তিনি আশ্বস্ত করেছেন, নথি গায়েবের ঘটনায় কেউ বাড়তি সুবিধা নিতে পারবে না; কারণ নথির সব তথ্যই সংরক্ষিত আছে বলে জানান তিনি। সার্ভার রাজউকের নিয়ন্ত্রণে আসার পর থেকে স্বাভাবিক সেবা কার্যক্রম চালু হয়েছে। রাজউকের অনলাইন সেবা কোনো বিভ্রাট ছাড়াই চলছে।
রাজউকের সেবা কার্যক্রম অনলাইন হলেও এখন হার্ড কপি সংরক্ষণ করা হয়ে থাকে। এছাড়া সেবাপ্রাপ্তির ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ জমা দিতে হয়। এ কারণে কেউ আবেদন জমার তারিখ পরিবর্তন করেও রাজউকের নতুন ড্যাপের নির্ধারিত ফ্লোর এরিয়া রেশিও থেকে বেশি এফ.এ.আর আদায় করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না।

একাত্তর/এআর
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর