শুক্রবার চালু হচ্ছে মেট্রোর আরও দুই স্টেশন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:৩৮ এএম

শুক্রবার (৩১ মার্চ) থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের সবকটিতেই থামবে মেট্রোরেল। সেইসাথে পাল্টে যাচ্ছে চলাচলের সময়ও। আগামী পাঁচ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর আগামী জুলাই থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা কোম্পা‌নির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক।

দেশের প্রথম মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয় ডিসেম্বরে। যদিও তা ছিলো সীমিত পরিসরে। দুটি স্টেশন দিয়ে যাত্রা শুরু করলেও, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন সচল মোট সাতটি স্টেশন।

মেট্রো কর্তৃপক্ষ আগেই বলেছিলো, মার্চেই প্রথম পর্ব অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনই চালুর পরিকল্পনা তাদের। সেই হিসেবে শুক্রবার চালু হচ্ছে এই পথের শেষ দুটি স্টেশন। অর্থাৎ শেওড়াপাড়া ও উত্তরা মধ্য স্টেশন। এর মধ্যে দিয়ে উন্মুক্ত হচ্ছে এই অংশের মোট ৯টি স্টেশন। 

এম. এ. এন. ছিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু করার প্রতিশ্রুতি পূরণ হ‌চ্ছে। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলছে। আগামী জুলাই মাসে ভোর থেকে মধ‌্যরাত পর্যন্ত চল‌বে ট্রেন। সারা‌দিন ট্রেন প‌রিচালনার প্রস্তুতি হি‌সে‌বে ৫ এপ্রিল থে‌কে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চল‌বে। 

সেইসাথে সময় বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে এমআরটি। এপ্রিলের পাঁচ তারিখ থেকে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে মেট্রোরেল। আর জুলাইয়ে পূর্ণ শিডিউল অর্থাৎ ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

কর্তৃপক্ষ বলছে, গেলো ২৯ মার্চ পর্যন্ত ১০ লাখ ৭৭ হাজার যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। যা থেকে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ। একই সময় পরিচালনা বাবদ মেট্রোরেলের ব্যয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। যার বেশির ভাগই খরচ হয়েছে বিদ্যুৎ বিল বাবদ। 

৩৩ হাজার ৪৭৩ কো‌টি টাকা ব্যয়ে উত্তরার দিয়াবা‌ড়ী থে‌কে কমলাপুর পর্যন্ত ২১ দশ‌মিক ২৬ কি‌লো‌মিটার দীর্ঘ এমআর‌টি-৬ লাইন নির্মাণ চল‌ছে। গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ১১ দশমিক ৭৩ কি‌লো‌মিটার দীর্ঘ আগারগাঁও-দিয়াবাড়ী অং‌শে ট্রেন চলাচ‌লের উদ্বোধন ক‌রেন।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

শুরু‌তে এই দুই স্টেশ‌নের ম‌ধ্যে ট্রেন চল‌লেও, পরবর্তী তিন মা‌সে পর্যায়ক্রমে উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর ১০, ‌মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন চালু হ‌য়ে‌ছে। 

প্রকল্প প‌রিকল্পনা অনুযায়ী, ২০২৫ সা‌লের জু‌নে ১ দশ‌মিক ১৬ কি‌লো‌মিটার দীর্ঘ ম‌তি‌ঝিল-কমলাপুর অংশ চালু হ‌বে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর