রাজধানীতে এখনও জমেনি ঈদের কেনাকাটা

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১১:১৯ পিএম

চলছে পবিত্র মাহে রমজান মাস। আসন্ন ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন ডিজাইনের দেশীয় জামা-কাপড় ভরে গেছে আউটলেটগুলো। তবে, এখনও উৎসবকে কেন্দ্র করে নতুন পোশাক কেনার তেমন একটা আগ্রহ দেখা যায়নি। দোকানে বসে ক্রেতার আশায় অলস সময় পার করছেন বিক্রেতারা।

শুক্রবার (৩১ মার্চ) সরেজমিন, রাজধানীর ছোট-বড় দোকানগুলোতে ঈদ কেনাকাটা এখনো জমে উঠেনি। বিক্রেতারা বলছেন, ঈদ ও পহেলা বৈশাখ সামনে রেখে পুরো প্রস্তুতি নিয়ে সাজানো হয়েছে। ১৫ রোজার পর থেকে ক্রেতাদের ভিড় ও বিক্রি  বাড়বে। 

তবে, এই বছর সব পণ্যের দাম বৃদ্ধিতে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। এরই মধ্যে অনেক ক্রেতাই আগেই ঈদের কেনাকাটা শেষ করতে চান।  

মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, শাড়ি-পাঞ্জাবি মূল আকর্ষণ হলেও এসব হাউসে থাকছে ছেলেদের ফতুয়া, শার্ট-প্যান্ট এবং মেয়েদের সেলোয়ার-কামিজ, ওয়ান-পিস, টু-পিস,টপস্, কাফতান। এছাড়া আছে বাচ্চাদের পাঞ্জাবি ,ফতুয়া, শার্ট-প্যান্ট, স্কার্ট, ফ্রক, সেলোয়ার-কামিজ, শাড়ি। 

image


ফতুয়া ৮০০  থেকে দেড় হাজার টাকা। শাড়ি বা থ্রি-পিছ দাম হাঁকা হচ্ছে এক হাজার ২০০ থেকে ২০ হাজার টাকা। জামদানি, মসলিনের কাপড়ে ডিজাইন করা শাড়িগুলোরই দাম বেশি। তবে, এই বছর সকল পণ্যের দাম একটু বেশি হওয়ায় দুশ্চিন্তায় বিক্রেতারা। ১৫ রোজার পরে বেচা-বিক্রি বেশি হওয়ার আশা করছেন বিক্রেতারা

অনেক ক্রেতা জানালেন, প্রতিটি ঈদে পণ্যের দাম ২৫ থেকে ৪০ শতাংশ বেশি হওয়ায় একটু আগে-ভাগেই পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন।  এরপরও পরিবারের সব সদস্যদের খুশি রাখতে করছেন ঈদ কেনাকাটা। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর