বঙ্গবাজারের আগুনে পাশে দাঁড়ালো ঢাবি শিক্ষার্থীরা

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:৫৫ পিএম

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে পাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর কাছাকাছি এই জায়গার পানির উৎস ব্যবহার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

হলের হাউস টিউটর মুহাম্মদ আবদুর কাদির বলেন, অনেক সকাল থেকেই পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন এলে তাদের গেট খুলে দেওয়া হয়। বেশ কয়েকটি পাইপ দিয়ে পানি নেওয়া হচ্ছে।

হলের শিক্ষার্থী জানিয়েছেন, তারা পাইপ সচল এবং ঠিক রাখতে সহযোগিতা করেছেন। তবে মানুষের ভিড় বেশি হওয়ায় ঠিকভাবে কাজ করতে পারছিলেন না তাইরা। ফায়ার সার্ভিসের লোকজন সবাইকে সরিয়ে দেয়ার পর তারা সহায়তা চালিয়ে যান। 

image


তারা আরও জানান, শুধু শহীদুল্লাহ হলই নয়, কাছাকাছি ফজলুল হক হল এবং অমর একুশ হলেও শিক্ষার্থীরাও সকাল থেকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছেন। কেউ কেউ ব্যবসায়ীদের মালামাল সরিয়ে আনতে সহায়তা করছেন, আহতদের প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন। 

আগুনে পুড়ে যাওয়া ঠেকাতে বঙ্গবাজারের দোকানি ও ব্যবসায়ীদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে দোকানের মালামাল সরাতে তারা কাজ করে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ফজলুল হক মুসলিম হল এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থীরাও।

image


অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীরা সহযোগিতা করছেন। আমরা হলের গেট খুলে দিয়েছি। ব্যবসায়ীরা যাতে নিরাপদে মালামাল রাখতে পারে। রক্তদানকারী বাঁধন সংস্থাও প্রস্তুত আছে। 

আরও পড়ুন: আগুনে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা, চোখে অন্ধকার

মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে আগুন লাগে রাজধানীর বঙ্গবাজারে। বেলা ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। 

যোগ দিয়েছে বিজিবি’র একটি টিম। পুলিশ ও র্যাব আশপাশের রাস্তায় যান চলাচল ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে। চার পাশের সব সড়ক বন্ধ রাখা হয়েছে। এ কারণে গুলিস্তান এলাকায় বড় ধরনের যানজট রয়েছে। ভোগান্তিতে পড়েছেন পথের যাত্রীরা। 


একাত্তর/এসজে

দেশের অন্যতম শিক্ষার্থী-পরিচালিত ব্যবসায় সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ভিওবি জব ফেয়ার ২০২৬’। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর