বঙ্গবাজারের ঘটনার তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৩:২৭ পিএম

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন। 

তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরোপুরি তদন্তের পরই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।

সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি বলেন, পুরোপুরি আগুন নির্বাপন করতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, পানির সংকট এবং বাতাসকে দায়ী করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নিয়ন্ত্রণে আনতে ছয় ঘণ্টারও বেশি সময় কেন লাগলো, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান কারণ উৎসুক জনতা। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও দেখিয়ে তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে আছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সকল পদবির কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেন। গত ১ বছরে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হয়েছে যারা ‘অগ্নি বীর’ খেতাব পেয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এমনকি আজকে আটজন আহত হয়েছেন। তারপরও কেন ফায়ার সার্ভিসের ওপর আঘাত? আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি।’

আরও পড়ুন: ২৮ বছর আগেও আগুনে ছাই হয়েছিলো বঙ্গবাজার

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তর ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগে এ বিষয়ে তদন্ত করা হবে। তার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার ভোরে আগুন লাগার পর ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একে একে তাদের সাথে যোগ দেন সেনা, বিমান ও নৌ বাহিনী, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে বারোটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর