বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ, নোটিশ দেওয়া হয়েছিল ১০ বার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৩:৩৫ পিএম

২০১৯ সালের ১০ এপ্রিল বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

তিনি বলেছেন, বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ব্যানার টাঙানো এবং ১০ বার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এসেছে উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

image


তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগবে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের আটজন কর্মী আহত হয়েছেন। তাদের দুই জন আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: বঙ্গবাজারের ঘটনার তদন্ত করবে পাঁচ সদস্যের কমিটি

আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতা, পানির স্বল্পতা ও বাতাস বাধা ছিল জানিয়ে মাইন উদ্দিন বলেন, কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত হানলো তা আমার বোধগম্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর