বঙ্গবাজারের আগুনে দমকলকর্মীসহ আহত ১২

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৩:৫৯ পিএম

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ ১২ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে এসেছে। তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ও চার জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন- মেহেদি হাসান (২৮), রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫),  দিদারুল (৩২) ও বাবুল চক্রবর্তী (৫৮)। তাদের মধ্যে মেহেদিকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

আহত বাকিরা হলেন,  নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০), রুবেল (৩২), দুলাল মিয়া (৬০), মো. সুমন মিজি (৪৮) ও মো. সোহেল। তারা বঙ্গবাজারের গার্মেন্টস ব্যবসায়ী।

তাদের মধ্যে নিলয়, শাহিন, রিপন ও রুবেলকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তিনি জানান, ফায়ার কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়েছেন এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: বঙ্গবাজার ঝুঁকিপূর্ণ, নোটিশ দেওয়া হয়েছিল ১০ বার

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে দেশের অন্যতম বড় এই মার্কেটে আগুন লাগার পর ছয়টা ১০টি মিনিটে খবর পায় দমকল কর্মীরা। এরপর আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ শুরু করে। পাশের জেলাগুলো থেকেও দমকলে বেশ কয়েকটি ইউনিট বঙ্গবাজারে আনা হয়। 

সেনা, নৌ, বিমান বাহিনী এবং বিজিবি ও র‌্যাবের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।  বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি এসে ছিটানো হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয় দুপুর ১২টা ৩৬ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর