তুলির আঁচড়ে বদলে গেলো ফ্লাইওভারের পিলার

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:২৪ পিএম

রঙ তুলির আঁচড়ে বদলে গেলো মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পিলার। পোস্টারের জঞ্জাল সরিয়ে সেখানে বর্ণীল গ্রাফিতি এঁকেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহরের নামি রিকশা পেইন্টাররা গ্রাফিতি এঁকেছেন বলে জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

image


তিনি বলেন, যেখানে-সেখানে পোস্টার মারা বন্ধ করতে এই উদ্যোগ। উত্তর সিটির সব ফ্লাইওভারে কর্মসূচি চলবে।

গ্রাফিতি আঁকা পিলার পরিদর্শনে গিয়ে আতিকুল ইসলাম অভিযোগ করেন, মানুষ নিজেরাই এই শহরে পোস্টার লাগিয়ে ‘দৃষ্টি দূষণ’ করছে।

‘আমরা শব্দ দূষণ, করছি বায়ু দূষণ করছি। আমাদের নিজেদের ঠিক হতে হবে। আমরা সচেতন হলেই শহর পরিচ্ছন্ন রাখতে পারবো।’

image


মেয়র বলেন, আমরা সবাই অমানুষ হয়ে গেছি নিজেদের খেয়াল করি না। এই শহরে বাচ্চারা থাকে, নতুন প্রজন্ম থাকে, তাদের কী মেসেজ দিই আমরা? যত ধরনের তেল মারা, পামপট্টি মারা, ফুলানো সব এই পোস্টার এর মধ্যে। যারা এই ধরনের পোস্টার লাগান, তাদের প্রতি একটাই মেসেজ, জরিমানা হবে, জেল হবে।

image


তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যারা রিকশায় চিত্রকর্ম আঁকে, তাদের দিয়ে এই গ্রাফিতি আঁকার কাজটি যেন করা হয়। এজন্য ঢাকার নামকরা রিকশা পেইন্টারদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: বাড়বে না ঘোষণার সপ্তাহ পরেই বাড়লো সারের দাম

উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পিলারে আঁকা এসব চিত্রকর্মের মাধ্যমে ডিএনসিসি (উত্তর সিটি কর্পোরেশন) কিছু ‘শিক্ষণীয়’ বার্তা দিতে চায়।

image


এর মধ্যে আছে ‘হর্ন বাজানো নিষেধ’, ‘শহরটাকে ভালোবাসি’, ‘দেশটাকে ভালোবাসি’, ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর