পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে আগুন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৯:০৪ এএম

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার একাংশে লাগা আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। সবশেষ খবর অনুযায়ী সকাল ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। তবে দুই ঘণ্টা পর আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় এখনও আগুন না ছড়ালেও প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরণের পোশাক বিক্রি করা হয়ে থাকে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।


একাত্তর/এআর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শনপূর্বক একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর। এ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশ,...
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর সন্তান আফসানারও (৫) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর