গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মার পর চলে গেলো মেয়েও

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:১০ পিএম

রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের মৃত্যুর পর সন্তান আফসানারও (৫) মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ১৪ আগস্টের এ ঘটনায় দগ্ধ আফসানার বাবা-মা আতাহার আলী ও মুক্তা খাতুন গত ১৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শিশু আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এ ঘটনায় আফসানার নানা আলতাফ সিকদার ও নানি মর্জিনা বেগমও দগ্ধ হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আফসানার মামা মো. মাহাবুব জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। ঘটনার এক সপ্তাহ আগে মুক্তা বেগম তার স্বামী ও মেয়েকে নিয়ে তার বাবা-মার বাড়িতে বেড়াতে যান।

আরও পড়ুন: নাশকতার মামলায় জামায়াত আমিরসহ ৯৬ জনের বিচার শুরু

সেখানে ১৪ আগস্ট রাত দুইটার দিকে গ্যাসের চুলা ধরাতে গিয়ে বিষ্ফোরনে বাসায় আগুন লেগে যায়। এতে মুক্তা, তার স্বামী, সন্তান ও বাবা-মা দগ্ধ হন। 

এ ঘটনায় আফসানার নানা-নানি প্রাথমিক চিকিৎসা নিলেও বাকি তিনজনই একে একে মারা গেলেন। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর