গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে বিপণিবিতানে: ডিএমপি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:১১ পিএম

রাজধানীর বিপণিবিতানগুলোতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। পাশাপাশি সম্প্রতি আগুনের ঘটনাগুলোতে কোনো নাশকতা আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, 'নিউ সুপার মার্কেটে আগুনের কারণ এখনো জানা যায়নি। আমরা নাশতার কোনো আলামত এখনো পাইনি। তবে নাশকতার ঘটনা আছে কি না সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে।'

তিনি বলেন, 'এর আগে দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বঙ্গবাজারে বড় আগুনের ঘটনা ঘটেছে। হাজারীবাগ ট্যানারিতে একটা ঘটনা ঘটেছে। আজকে নিউমার্কেটে।  ফায়ার সার্ভিস বলেছে বেশিরভাগ মার্কেট ঝুঁকিপূর্ণ। এটা দুর্ঘটনা আর নাশকতা সেটা মাথায় রেখে তদন্ত হবে।'

এদিকে শনিবার ভোরে রাজধানীর নিউ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট এখানে কাজ করছে। আগুনের কারণ এখনো জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণ করা যায়নি। এখনো তিনতলা দিয়ে ধোঁয়ার কালো কুণ্ডুলি বের হচ্ছে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ ফিউচার অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কোয়ালিশনের কমিশনার নিযুক্ত হয়েছেন।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর