নিউমার্কেটমুখী সব সড়ক বন্ধ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:৫৮ পিএম

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় তার আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ৩১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, মিরপুর সড়কের মানিক মিয়া এভিনিউ এবং পলাশী মোড় থেকেই গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মিরপুর সড়ক হয়ে নিউ মার্কেটের দিকে যেতে দেওয়া হচ্ছে না। মোহাম্মদপুর থেকে আসা বাসগুলো ধানমণ্ডি ২৭ নম্বর দিয়ে ফার্মগেইটের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সিটি কলেজ দিয়ে এলিফ্যান্ট রোডের দিকে শুধু ছোট গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে। তবে সায়েন্স ল্যাব মোড় থেকে নিউ মার্কেটের দিকে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে আজিমপুর থেকে নীলক্ষেতের দিকেও ছোট গাড়ি ছাড়া কোনো বাস আসতে দেওয়া হচ্ছে না।

পুলিশ জানায়, আগুন নেভানোর কাজটি সুষ্ঠুভাবে করতে আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। নিউমার্কেট এলাকার সড়কে ফায়ার সার্ভিসের গাড়িগুলো অবস্থান নিয়ে আগুন নির্বাপণের কাজ করছে।


একাত্তর/এআর


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর