'তিনতলার ৬০ শতাংশ দোকান পুড়ে গেছে'

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৩ পিএম

রাজধানীর  নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের আগুনে তিনতলার ৬০ থেকে ৭০ শতাংশ দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন এক ব্যবসায়ী নেতা। 

কেনাবেচার সবচেয়ে বড় মৌসুমে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী। অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে বস্তা ভরে দোকানের মালামাল করতে দেখা গেছে। অনেকেই দোকানে গচ্ছিত অর্থ বের করতে ঝুঁকি নিয়েছেন। 

ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন একাত্তর টেলিভিশনকে বলেন, তিনতলার অর্ধেকটাতে আগুন লেগেছে। এই তিনতলায় যে পরিমাণ দোকান আছে তার ৭০ থেকে ৬০ ভাগ দোকানে আগুন লেগে গেছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন ধরে। দমকলের ৩০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তাদের সহায়তায় মাঠে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি ও র‍্যাব সদস্যরাও।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সাড়ে তিন ঘন্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে  নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কাজ করে যাচ্ছেন তারা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, মার্কেট লাগোয়া ‘ঝুঁকিপূর্ণ’ ফুট ওভারব্রিজ ভাঙতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে। 

এ বিষয়ে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন বলেন, এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল। এক বছর আগেই এটাতে সাইনবোর্ড লাগানো হয়েছিল। 

‘সিটি করপোরেশন যে উদ্যোগ নিয়েছিল ভাঙার এটা সঠিক। কিন্তু ওরা যদি যথাযথ পদক্ষেপ না নিয়ে ভাঙে তাহলে এটা ভুল কাজ হয়েছে। এখন এটা তদন্ত সাপেক্ষে বের হবে দোষটা কার?’

দিশেহারা ব্যবসায়ীরা 

আগুন নেভাতে দমকল কর্মীদের সঙ্গে যোগ দেন ব্যবসায়ী, কর্মচারী ও স্থানীয়রা। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মালামাল বের করতে থাকেন। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে সম্ভব হয় নি। 

এক ব্যবসায়ী বলেন, ভেতরের পরিস্থিতি খুবই খারাপ। আমি গিয়ে যে মালামাল বের করবো তা পারছি না। ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। চোখ জ্বলছে। 

‘বেচা বিক্রি বেশি হচ্ছে এজন্য প্রতিদিনই আমরা পণ্য আনছিলাম। ক্যাশে টাকা আছে। কিন্তু বের করতে পারছি না।’ 

আরেক ব্যবসায়ী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় বিক্রিও বেশি হয়েছে। মধ্যরাত পর্যন্ত আমরা বিক্রি করেছি। গভীর রাত হওয়ায় বিক্রির সব টাকা দোকানেই গচ্ছিত ছিল। কিন্তু সেই টাকাও বের করতে পারছি না। 

নিউ সুপার মার্কেটে প্রায় ১২০০’র মতো দোকান ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দোতলা, তিনতলায় মূলত পোশাকের দোকান। নিচতলায় জুতা, স্যান্ডেল, ক্রোকারিজসহ অন্যান্য পণ্যের দোকান। 

আগুন, ধোয়া ও ফায়ার সার্ভিসের ছিটানো পানি; কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীদের পণ্য। বেশিরভাগ পোশাকই পুড়ে গেছে অথবা পানিতে ভিজে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

পোশাকের দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও সময় লেগেছে বলে দমকলকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

মার্কেটটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থাতেও যে দুর্বলতা ছিল সে চিত্রও ফুটে উঠেছে আগুন নেভানোর ঘটনা দেখে।  

ফায়ার সার্ভিস কর্মীরা হাতুড়ি, শাবল দিয়ে বাইরে থেকে দেয়াল ভেঙে পানি ছিটানোর ফুটো বের করেছেন। ভেঙে ফেলা হয়েছে জানালা। 

ধোয়া ও গরমে অসুস্থ হয়ে পড়তে দেখা দমকলকর্মীদের তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


একাত্তর/আরবি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর