দাবদাহ কমাতে দিনে এসি বন্ধের অনুরোধ দোকান মালিক সমিতির

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৯ পিএম

দাবদাহ কমাতে দিনের বেলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখা এবং বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য বিপণি বিতানের ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছে দোকান মালিক সমিতি শীর্ষ এক নেতা। 

রোববার সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সারা দেশের ওপর দিয়েই দাবদাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ৪২/৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠছে। 

‘এ কারণেই আমি সারাদেশের মার্কেট ও বিপণি বিতানের ব্যবসায়ীদের অনুরোধ করবো, খুব প্রয়োজন না হলে দিনের বেলা এয়ারকন্ডিশন চালাবার কোনও প্রয়োজন নেই। এবং বিদ্যুতের ব্যবহারটাও আমরা যেন কমিয়ে রাখি।’

তিনি বলেন, বিদ্যুতের গরম এবং দাবদাহের গরম একত্রিত হয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি করছে। আমি সবাইকে বলবো, আমাদের হাতে আর ৫/৬টা দিন আছে। এই ৫/৬টা দিন যাতে আমরা খুব সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি। 

গত কয়েকদিন ধরে সারাদেশে দাবদাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে আট জেলায় চলছে তীব্র দাবদাহ।  

আরও পড়ুন: সারাদেশে দাবদাহ, বাগেরহাটে ঘন কুয়াশা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে। 

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই দিন রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক চার। ঢাকার এই তাপমাত্রা গত ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর