ছাদের পলেস্তারা খসে মাথা ফাটলো দুদক কর্মকর্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পিএম

ছাদের পলেস্তারা মাথার ওপর খসে পড়ায় জখম হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা।

ঢাকার চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাশে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম। তিনি দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন)। ঘটনার পরপরই তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

আহত আমিনুল সাংবাদিকদের বলেন,সকালে অফিসে দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ করেই মাথার ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে।

সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আমাকে হাসপাতালে নিয়ে যান। মাথায় ৫টি সেলাই দিয়ে বাসায় পাঠানো হয়েছে।’

মুখ্য মহানগর হাকিম আদালত ভবন সংলগ্ন ঢাকার পুলিশ সুপার কার্যালয়ের তিন তলায় অবস্থিত দুদকের জিআর শাখাটির। পুরোনো এই ভবনে আগে কয়েকটি এজলাস থাকলেও এখন তা সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফায়ার অফিসে হামলা নাশকতার উদ্দেশ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

ওই অফিসে কর্মরত এক দুদক কর্মকর্তা বলেন, ভবনটি পুরনো ও ঝুঁকিপূর্ণ। আজ যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি।

তিনি দ্রুত অফিসটি নিরাপদ কোনও ভবনে স্থানান্তরের অনুরোধ জানান।

 

একাত্তর/আরবি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর