শেখ হাসিনার গাড়িবহরে হামলায় দুই মামলার রায় আজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১১:৪২ এএম

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় তিনটি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলার রায় আজ।

মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল এই রায় ঘোষণা করবেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, ওই ঘটনায় ৩টি মামলার মধ্যে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি একটি মামলায় ৫০জন আসামির ৪ থেকে ১০ বছর করে কারাদণ্ড হয়। অপর দুইটি মামলার রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য রয়েছে।

তিনি আরও জানান, ২০২২ সালের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের ২টি মামলায় অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সাফাই সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ১২ এপ্রিল।

এই ঘটনায় করা তিনটি মামলার মধ্যে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি একটি মামলার রায় দেন আদালত। মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ নেতাকর্মীকে ৪ থেকে ১০ বছর কারাদণ্ড দেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে বিএনপির হাবিবুল ইসলাম হাবিবসহ কারাগারে রয়েছেন ৩৭ জন, জামিনে রয়েছেন আইনজীবী আব্দুস ছাত্তার ও আব্দুস সামাদ। এছাড়া ৯ জন পলাতক রয়েছেন এবং ২ জন কারাগারে মারা গেছেন।

আরও পড়ুন: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান শেখ হাসিনা। মামলার বিবরণীতে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যান শেখ হাসিনা। 

সড়কপথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের পাশাপাশি শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। হামলায় তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিকসহ দলীয় অনেক নেতাকর্মী আহত হন। 


একাত্তর/এসজে

রিমার্ক এইচবি লিমিটেডের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের প্রথম ‘লাখপতি বিজয়ী’ হয়েছেন সাতক্ষীরার শ্যামল স্টোরের স্বত্বাধিকারী শ্যামল কুমার দাস।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর