নিউ সুপার মার্কেটে খুলেছে কিছু দোকান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০২:৩৭ পিএম

স্বল্প পরিসরে খুলে দেওয়া হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা নিউ সুপার মার্কেট। তবে আশানুরূপ বিক্রি শুরু হয়নি। আগুন লাগার কারণে পুরো মার্কেটে এখনো বিদ্যুৎ নেই। আবার দোকানগুলোও গুছিয়ে উঠতে পারেনি।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মার্কেটটির নিচতলার বেশিরভাগ দোকানই খুলেছে। চলছে মালামাল আনা নেওয়া, গোছানো ও দোকান পরিচ্ছন্নতার কাজ। অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে তীব্র গরমে মালামাল সাজাচ্ছেন বিক্রেতারা। গরমে ঘেমে অনেককে মার্কেটের বাইরে বিশ্রাম নিতেও দেখা গেছে।

পিকআপ ভ্যান, ঠেলাগাড়িতে করে ব্যবসায়ীদের মালামাল আনতে দেখা গেছে। আগুনে মার্কেটের বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবগুলো দোকান এখনো বিদ্যুৎহীন। তবে বিকেল নাগাদ মার্কেটে জেনারেটর চালু হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউ সুপার মার্কেট বণিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মারুফ হোসেন বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সোমবার নিচতলার কিছু দোকান খুলেছে। আমরা ফায়ার সার্ভিসের কাছে আবেদন করেছি তারা যেন সুপারিশ করে যে দোকানগুলো পুড়েছে সেগুলো বাদ দিয়ে অন্য দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়। এ সুপারিশ পেলে আমরা বিদ্যুৎ সংযোগ পাবো আশা করি।

আরও পড়ুন: ঈদের আগে শেষ কর্মদিবস আজ

এদিকে মার্কেট ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ফায়ার সার্ভিস বলছে, শনিবারের আগুনে নিউ সুপার মার্কেটে ১৩০০ দোকানের মধ্যে প্রায় ২৪৩টি পুড়ে গেছে। এ মার্কেটের তৃতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর