সদর ঘাট ফাঁকা, সায়েদাবাদে উপচে পড়া ভিড়

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৮:২৩ পিএম

ঈদের ছুটি শুরু হয়েছে। অথচ সদর ঘাট লঞ্চ টার্মিনালে নাড়ীর টানে ঘরে ফেরা মানুষের ধাক্কা-ধাক্কি, হুড়োহুড়ি আর লঞ্চ শ্রমিকদের হাঁকডাকের সেই চির চেনা চিত্র আর নেই। পদ্মাসেতু চালুর পর পুরো দৃশ্য পাল্টে গেছে ব্যস্ততম এই নদীপথটির। ঠায় দাঁড়িয়ে আছে দৈত্যকার লঞ্চগুলো।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে উপচে পড়েছে মানুষ। যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে কাউন্টারগুলো। 

বুধবার (১৯ এপ্রিল) সরেজমিন, সদরঘাটে লঞ্চগুলো সারি বেধে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর নদীর পাড়ে মানুষের মাথায় বস্তা, হাতে ব্যাগ আর মুখে অনাবিল হাসির সেই চেনা দৃশ্য দেখা মিললো খুবই কম। তবে ভিড় কম হওয়ায় যাত্রীর মুখে ছিল স্বস্তির চিহ্ন।

লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রী কমের কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। 

image


অপরদিকে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিলানের চিত্রটা পুরাই ভিন্ন। পদ্ম সেতু চালুর পর ১২টি রুটে মূলত দেশের ২১ জেলার যাত্রীরা এখন যাচ্ছেন সায়েদাবাদ হয়ে। ফলে যাত্রী চাপ সামলাতে রীতিমত হিমশিম অবস্থা পরিবহন সংশ্লিষ্টদের।

এদিকে ঈদে সদরঘাট ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে যাত্রী চলাচলের পরিস্থিতি কেমন তা  সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। 

এসময় তিনি বলেন, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে গোয়েন্দা ও র‌্যাবের পাশাপাশি পুলিশের সব বাহিনী একযোগে কাজ করছে। 

আইজিপি বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় প্রতিবারই ঘটে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। এবারের আর সেই সুযোগ নেই। জনগণের জানমাল নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ।

এসময় ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা।

image


ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে।

মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি দুর্ঘটনা কমবে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা মহাসড়কে চাপ কম থাকবে। রাতে বাড়বে। তাই আমরা সব বাহিনী একসঙ্গে কাজ করছি।

তিনি আরও বলেন, ঈদ জামাত ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর