অচেনা এক কমলাপুর দেখছে ট্রেনের যাত্রীরা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৯:৪৮ পিএম

ঈদযাত্রায় বদলে যাওয়া কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে বুধবারও স্বাভাবিক নিয়মে ঢাকা ছেড়ে গেছে সবগুলো ট্রেন। যাত্রী মুখে ছিলো ঘরে ফেরার খুশি। ঈদ যাত্রার তৃতীয় দিন ভিড় বাড়লেও যাত্রীর স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটাতে পারেনি। এক অচেনা কমলাপুরকে দেখছে যাত্রীরা। 

ঈদযাত্রার তৃতীয়দিনে স্ট্যান্ডিং টিকেট যাত্রীদের চাপ ছিলো আগের চেয়ে অনেক বেশি। কিন্তু এবার ট্রেনের ছাদে যাত্রী ছিলো না। ছিলো না সিট খুঁজে না পাওয়ার বিড়ম্বনা। তবে, সন্ধ্যার পর থেকে ভিড় বাড়বে বলে জানাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

image


ঈদের ছুটি'র পরদিন, কমলাপুর রেলস্টেশনের সেই চিরচেনা ছবি দেখা যায়নি। ট্রেন যাত্রায় নেই গাদাগাদি। যাত্রী নেই ট্রেনের ছাদে, আবার সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। তাই, বয়স্করাও স্বস্তি নিয়ে ট্রেনে চেপে ফিরছেন বাড়িতে। শিশুরা পেয়েছেন বাড়তি আনন্দ। 

স্টেশনের বাইরে একবার আর ভেতরে দুই বার এনআইডি আর টিকেট চেক করার পরেই যাত্রী যেতে পারছেন ট্রেনের কাছে। যে কারণে টিকেটবিহীন যাত্রীদের চাপ নেই।কর্মকর্তারা জানান, স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরের কড়া চেকিং। 

image


এবারই প্রথম ‘টিকিট যার, ভ্রমণ তার’ কার্যক্রম শুরু করে রেলওয়ে। সাত এপ্রিল থেকে অনলাইনে শুরু হয় নিজের এনআইডির মাধ্যমে ভ্রমণেচ্ছুদের টিকিট প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে তারপরেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে যাত্রীদের।

আগের দু'দিনের চেয়ে যাত্রীচাপ অনেকটাই বেশি ছিল তৃতীয় দিনে। যদিও স্টেশন কর্তৃপক্ষ বলছেন সর্বোচ্চ ভিড় হবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ভিড় বাড়লেও তারা প্রস্তুত। শৃঙ্খল থাকবে ট্রেন যাত্রায়।

image


যাত্রীরা বলছেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত নির্বিঘ্নেই করতে পেরেছে রেলওয়ে, তাদের প্রত্যাশা যাবার পথের মতো ফিরতি যাত্রাতেও নির্বিঘ্নে ফিরতে পারবেন তারা। এছাড়া, টিকিট ছাড়া ভ্রমণ না করতে পারার বিষয়ে তদারকি সব সময়ের জন্য চেয়েছেন যাত্রীরা।

তবে, যাত্রী চাপ বাড়ায় স্টেশনে এসেও স্ট্যান্ডিং টিকেট পাননি অনেকেই। তাই, ক্ষোভ ছিলো তাদের, যারা ঈদের আগে যেকোনোভাবে বাড়ি ফিরতে চান। কমলাপুর রেলস্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারের সামনেও মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।

image


এবার ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকেট ছাড়া হলেও সংখ্যায় তা সীমিত। ফলে তীব্র গরমে গাদাগাদি করে যেতে হচ্ছে না। ছাদেও উঠতে দেওয়া হচ্ছে যা যাত্রীদের। রেলের কর্মীরা জানালেন, কমলাপুর ছাড়াও বিমানবন্দর ও গাজীপুরে ছাদে উঠা ঠেকাতে আছে নজরদারি।

আরও পড়ুন: সদর ঘাট ফাঁকা, সায়েদাবাদে উপচে পড়া ভিড়

যাত্রীচাপ কম থাকায় ট্রেনগুলো ছুটতে পারছে স্বাভাবিক গতিতে। ঈদযাত্রার তৃতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর ছেড়ে গেছে ২৬টি ট্রেন। এর মধ্যে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর