ঈদ সালামি নিতে গিয়ে ধরা ধর্ষণ ও অস্ত্র মামলার আসামি

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:৩০ এএম

ঈদের সালামির নামে চাঁদাবাজি করার সময় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একজন পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের আসামি, অন্য জন অস্ত্র মামলার।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণে আসামি শাকিল আহমেদ (৩০) ও অস্ত্র মামলার আসামি আশফাকুর রহমান সজিব (২৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই জন মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিলের বিরুদ্ধে পাঁচটি ও সজিবের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল। 

আরও পড়ুন: গ্যাস আতঙ্কে রাত পার করলেন রাজধানীবাসী

সোমবার তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করে। পরে চাঁদা না পেয়ে  হুমকিও দেয়। এ ব্যাপারে অভিযোগ পেয়ে মিরপুর থানা পুলিশের একটি দল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর