ইসির সাংবাদিক নীতিমালা নিয়ে সংশ্লিষ্ট মহলে শঙ্কা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১০:২৪ পিএম

নির্বাচন কমিশনের সাংবাদিক নীতিমালা ডিজিটাল নিরাপত্তা আইনেরই প্রতিচ্ছবি। এমন অভিমত জানিয়ে সাংবাদিক নেতারা বলছেন, এই নীতিমালা কার্যকর হলে, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এতে কেন্দ্রে বিশৃঙ্খলা বাড়ারও আশঙ্কা করছেন তারা। 

তাই নীতিমালা প্রয়োগের আগে আবারো গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন সাংবাদিক নেতারা। 

নির্বাচনের দিন গণমাধ্যমকর্মীদের দায়িত্বটা একটু বেশিই থাকে। কারণ, নির্বাচনের দিনের নানা খবর দিনভর মানুষের কাছে পৌঁছে দেয়ার দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করেন গণমাধ্যমকর্মীরা। আর বরাবরই প্রশাসন থেকে শুরু করে সব মহলের নজরদারিতেই থাকেন তারা। 

কিন্তু এবার সেই খবরা-খবর কতটুকু, কীভাবে দিতে পারবেন সাংবাদিকরা সেই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে-  

১. একই সঙ্গে দুইয়ের বেশি গণমাধ্যমের সাংবাদিক একই ভোটকক্ষে ঢুকতে করতে পারবেন না এবং ১০ মিনিটের বেশি ভোটকক্ষে থাকতে করতে পারবেন না। 

২. ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না।

৩. ভোটকক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না।

৪. ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে, কোনক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধা দেয়া যাবে না। 

৫. সাংবাদিকরা ভোটগণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

৬. ভোটকক্ষ থেকে ফেইসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না।

এ নীতিমালা জাতীয় সংসদসহ সব নির্বাচনের জন্য প্রযোজ্য হবে। সাংবাদিক নেতারা বলছেন, এই নীতিমালা ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিচ্ছবিই হিসেবেই দেখছেন তারা। 

তারা বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সাংবাদিকদের জন্য নির্বাচন অবাধে কাভার করার সুযোগ তৈরি করে দেয়া, কিন্তু তা না করে কমিশন চেষ্টা করছে কিভাবে তাদের দূরে রাখা যায়।

সেই সাথে গণমাধ্যমকর্মীদের উপর এই বিধিনিধেষ প্রয়োগের আগে নানা অসঙ্গতি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করার তাগিদও দিয়েছেন সাংবাদিক নেতারা। 

এনিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নীতিমালা নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। এ নিয়ে আসা মতামত বা সমালোচনা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজন হলে ‘সময়মত’ তারা সিদ্ধান্ত নিবেন।


একাত্তর/এআর

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
শীঘ্রই নাগরিকরা জাতীয় হেল্পলাইন-৩৩৩ নম্বরে কল করে আইভিআর মেনুতে ৯ চেপে নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর