আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সম্পাদক ইমন নির্বাচিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মশিউর রহমান পেয়েছেন ৪৪ ভোট। এবার অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় অনেকে নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এবার বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন, সহ-সভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্না নিউজ), সাংস্কতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রাড়ী ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার ( মাছরাঙ্গা টিভি), দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হন। 

তবে কার্য নির্বাহী পদে এম.জে ইসলাম (ফিনান্সিয়াল পোস্ট), আবুল কাশেম আজাদ (চলমান সময়) ও আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি) প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এ.জে ইসলাম দ্বিতীয় ও আবুল কাশেম আজাদ তৃতীয় কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হন। 

নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দূররানী ও নির্বাচন কশিমনের সদস্য মাসুদ আহমেদ, সামসুজ্জামান জোহা।

একাত্তর/এসি
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
বাংলাদেশের সাংবাদিকদের আইনি সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ‘হেল্প ডেস্ক’ প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর