বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৩, ০২:০৪ পিএম

রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে বনানী চেয়ারম্যানবাড়ির সেতু ভবনের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের পরনে ছিল নেভি ব্লু শার্ট ও জিন্সের প্যান্ট।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বনানী চেয়ারম্যানবাড়ির সেতু ভবনের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে রেললাইনের আপ লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশের সহায়তায় নিহতে তরুণের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর