১০ স্টার্টআপ প্রতিনিধির সঙ্গে প্রণয় ভার্মার মতবিনিময়

আপডেট : ১৬ মে ২০২৩, ১১:২৭ এএম

পাঁচ দিন ভারত সফর শেষে ফিরে আসা বাংলাদেশি ১০ স্টার্টআপ প্রতিষ্ঠানের একটি দলের সঙ্গে মিথস্ক্রিয়ামূলক সেশন পরিচালনা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার এ সেশন অনুষ্ঠিত হয়। এতে গত আট থেকে ১২ মে ভারতে পাঁচদিনের সফর শেষে যারা বাংলাদেশে এসেছেন তারা অংশ নেন।

ভারতীয় হাইকমিশন জানান, ১০টি স্টার্টআপ প্রতিষ্ঠান বাংলাদেশি স্টার্টআপসমূহের প্রথম সেটের অংশ ছিল যাদের সফরসমূহ ‘ইন্ডিয়া-বাংলাদেশ ৫০ স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এর কাঠামোর অধীনে সাজানো হয়েছে। যে বিষয়ে দুদেশের প্রধানমন্ত্রীরা তাদের সাম্প্রতিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় সিদ্ধান্ত নিয়েছিলেন।

অনুষ্ঠানে স্টার্টআপগুলোর উদ্যোক্তা পর্যায়ে মতামত বিনিময়ের উপযোগের রূপরেখা নির্দেশ করে। এ বিনিময় তাদের ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেম বোঝার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভারতের অ্যাঞ্জেল ইনভেস্টরদের সঙ্গে যোগাযোগ ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছেন। ভারতে ১০টি বাংলাদেশি স্টার্টআপের এ প্রথম সফর ভারত ও বাংলাদেশের মধ্যে ৫০টি স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করেছে, যা নতুন ও উদীয়মান ক্ষেত্রসমূহ, আধুনিক প্রযুক্তি, উদ্যোক্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।


একাত্তর/এসি

দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে...
বাংলাদেশের স্টার্টআপ খাতে নতুন মাইলফলক তৈরি করেছে ঢাকাভিত্তিক প্রযুক্তিনির্ভর ওষুধ বিতরণকারী প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর