হজ যাত্রীদের উপহার সামগ্রী দিলো হামদর্দ

আপডেট : ১৭ মে ২০২৩, ১২:৩৯ পিএম

হজ যাত্রীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। 

এসময় ধর্মপ্রতিমন্ত্রী বলেন, মানবসেবার ক্ষেত্রে হামদর্দ অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও প্রতিষ্ঠানটি হজ যাত্রীদের পাশে দাঁড়িয়েছে। আশা করি, ভবিষ্যতেও মানবকল্যাণে আরও নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। 

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও হামদর্দ বিভিন্ন সেবার কার্যক্রম চালিয়ে নিতে সাধ্যমতো চেষ্টা করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর