মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৩, ১১:৪৯ এএম

রাজধানীর হাজারীবাগে মাদ্রাসার ছাদ থেকে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

মোঃ রাকিবুল হাসান নামের ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান। 

হেফজ বিভাগের ওই শিক্ষার্থীর বাড়ি ছিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে। হাজারীবাগের  আলআমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে থাকতেন রাকিবুল। 

নিহতের বাবা আনিসুর রহমান বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি যে, শুক্রবার বিকেলে ওই মাদ্রাসার তৃতীয় তলার ছাদের উপরে বন্ধুদের সাথে খেলা করার সময় নিচে পড়ে যায়। 

‘পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

তিনি বলেন, সংবাদ শুনে হাসপাতালে এসে গুরুতর আহত অবস্থায় ছেলেকে দেখতে পাই। শনিবার সকালে তার মৃত্যু হয়।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 

দুই ভাইয়ের মধ্যে রাকিবুল ছিলেন বড়। পেশায় শ্রমিক বাবা পরিবার নিয়ে হাজারীবাগ বারৈইখালী থাকেন। 


একাত্তর/আরবি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর