পাইকারি থেকে খুচরায় আসতেই ফলের দাম দ্বিগুণ

আপডেট : ১৯ মে ২০২৩, ১০:১৫ পিএম

মধু মাস জৈষ্ঠ্যের ফলে রাজধানীর বাজার ভরে উঠেছে। বাজারে এখন আম-জাম-কাঁঠাল লিচু জামরুল আর আনারসের প্রচুর যোগান। বিক্রিও হচ্ছে ধুমতালে। 

কিন্তু বরাবরের মতো পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দ্বিগুনেরও বেশি দামে বিক্রি হচ্ছে সব রকম ফল। পাইকারি বাজারে ৪০ টাকার আম খুচরায় বিক্রি হচ্ছে অন্তত ১০০ টাকায়। 

পঞ্জিকার পাতায় চলছে জ্যৈষ্ঠের দিন গোনা। আবহাওয়া যেমনই হোক, গ্রীষ্ম ঠিকই ডালা সাজিয়ে দিয়েছে তার অতুলনীয় সব ফলের সম্ভারে।

মিরপুর গিয়ে দেখা গেছে আড়তে ট্রাকে ট্রাকে আসছে আম-লিচু-আনারস। রাজধানীর বাজার এখন সাতক্ষীরার আমের দখলে। লিচু আসছে নাটোর আর আনারস আসছে টাঙ্গাইল থেকে। 

image


সাতক্ষীরার গুটি আম পাইকারিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৫ টাকা কেজি। হিমসাগর কেনা যাচ্ছে, ৪০ থেকে ৫০ আর গোপালভোগ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি।

রাজশাহীর গোপালভোগ রাজধানীতে পাওয়া যাচ্ছে ১৫ মে থেকে। এরপর লক্ষণভোগ পাওয়া যাবে ২০ মে। আর ২৫ মে হিমসাগর, ৬ জুন ল্যাংড়া, ১০ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি আর সবশেষ আশ্বিনা আম কেনা যাবে ১০ জুলাই থেকে। 

নাটোরের লিচু এখন বিক্রি হচ্ছে সাড়ে তিনশ’ টাকা শ’। চায়না থ্রি লিচু এখন বাজারে কম। যাও পাওয়া যাচ্ছে বিক্রি হচ্ছে হাজার টাকা শ’। 

বাজারে ঘ্রাণ ছড়ানো পাকা কাঁঠাল পাইকারিতে বিক্রি হচ্ছে প্রতিটি ২০০ থেকে ৩০০ টাকায়। টাঙ্গাইলের মধুপুরের আনারস কেনা যাচ্ছে এক হাজার থেকে চার হাজার টাকা শ’। 

তবে, পাইকারি বাজারের সাথে দামের মিল নেই খুঁচরা বাজারের দৃশ্য। যেমন পাইকারি বাজারে ৪০-৫০ টাকা কেজির হিমসাগর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুন দাম ১০০ টাকা কেজিতে।

image


দামের এমন পার্থক্য প্রায় সব ফলেই। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচের কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর পঁচে যাওয়া ফলের হিসাবও যোগ হয় দামে। 

দেশি ফলের আধিক্যে বাজারে কমে গেছে আমদানি করা বিদেশি ফল আপেল-কমলা-আঙুরের বিক্রি। ব্যবসায়ীরা বলছেন, মধু মাসের সময় তারাও বিদেশি ফল আমদানি কমিয়ে দেন। 

তবে তারা স্বীকার করলেন, ডলারের দাম বাড়তি থাকায় বিদেশি ফলের আমদানি কমেছে। এই সুযোগে বাজারে দেশি ফলের কদর বেড়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর