এয়ারবাস কেনার সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে

আপডেট : ২১ মে ২০২৩, ০৮:৫৯ পিএম

ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠার ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। অর্থনৈতিক সামর্থ্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিম। 

রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। জাপানের নারিতায় সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে দুটি কার্গো বিমানসহ মোট ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। বিমান এতো দিন শুধু বোয়িং পরিচালনা করে আসছে। 

এয়ারবাস কিনলে নতুন করে পাইলট ও প্রকৌশলী নিয়োগ দিতে হবে। সেজন্য বাণিজ্যিকভাবে লাভ হওয়া নিয়েও আছে নানা প্রশ্ন। তাই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কতোটা যৌক্তিক, সেই প্রশ্ন ছিলো বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র কাছে। 

জাবে শফিউল আজিম বলেন, বোয়িংয়ের সঙ্গে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে। বাংলাদেশের নেতৃত্বের ওপর বিদেশি কোম্পানির আস্থা আছে। এ ছাড়া আন্তর্জাতিক কোম্পানি এয়ারবাস তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে, সেটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট। রুট পরিচালনার ক্ষেত্রে বিমান অনেক সময়ই অদক্ষতার পরিচয় দিয়েছে। ফলে অনেক রুট লাভ জনক হয়নি। নারিতা কতটা লাভজনক হবে। 

এমন এক প্রশ্নে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধু ব্যবসা নয়, রাষ্ট্রীয় সম্পর্ক ও উন্নয়ণ অংশীদারের নানা কারণেও অনেক সময় বিমান সরাসরি রুট পরিচালনা করে। তবে নারিতা অন্যান্য গন্তব্যে অন্য এয়ারলাইন্সের সাথে চুক্তি করে যাত্রী পরিবহনের চিন্তা করছে বিমান।

তিনি আরও বলেন, চেন্নাই ফ্লাইট চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শীতকালীন ফ্লাইট সূচিতে চেন্নাই ফ্লাইট রাখা হচ্ছে। এছাড়া অনলাইনে চেক-ইন, সিট সিলেকশন, ডেট চেঞ্জ ইত্যাদি সেবা ইতোমধ্যে চালু করা হয়েছে। 

নতুন আঙ্গিকে বিমান লয়্যালটি প্রোগ্রাম চালু করা হয়েছে। আগামীতে এটিকে আরও আপগ্রেড করা হবে এবং নতুন নতুন ফিচারযোগ করা হবে। শিগগিরই সপ্তাহে সাত দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা প্রদানের জন্য আন্তর্জাতিক মানের কল সেন্টার চালু করা হবে। এ লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া ট্রাভেল এজেন্সি পোর্টাল করা হয়েছে। 

আরেক প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, হজ উপলক্ষে চারটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হয়। তাই ফিরতি পথে যাত্রী আনার কোনো সুযোগ নেই। সৌদি আরবের নিয়মেই চলতে হয় আমাদের। যদি গ্রাউন্ড টাইমিংয়ের এক ঘণ্টা লেট হয়, তবে ২ লাখ ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়।

বিমান ভাড়া প্রসঙ্গে এমডি বলেন, বিমান ভাড়া বাড়ানোয় অনেকেই অনেক কথা বলেছেন। তবে ভাড়া প্রতিবেশী দেশের তুলনায় কম। কলকাতা থেকে যে হজ ফ্লাইটের ভাড়া ধরা হয়েছে, তা আমাদের চেয়ে ২৫০ ডলার বেশি।

কুর্মিটোলার বলাকা ভবনের কনফারেন্স রুমে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম আরও জানান, গত বছর বিমান ৪৩৯ কোটি টাকা লাভ করেছে। চলতি বছরও লাভজনক হবে বলে আশা করেন তিনি। 


একাত্তর/এআর

বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলার ২৪তম বিমান বহরে যুক্ত হয়েছে দ্বিতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। এর আসন সংখ্যা ৪৩৬।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর