ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো এয়ারবাস ৩৩০-৩০০

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পিএম

বাংলাদেশের বৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলার ২৪তম বিমান বহরে যুক্ত হয়েছে দ্বিতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০। এর আসন সংখ্যা ৪৩৬।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিন আনুষ্ঠানিকভাবে এই এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে পরিচালিত হবে। তবে বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে বলেও জানায় উড়োজাহাজ সেবার প্রতিষ্ঠানটি।

একাত্তর/এসি
বাংলাদেশের অনলাইন শপিং এক্সপেরিয়েন্সে নতুনমাত্রা যোগ করতে যাচ্ছে ই-কমার্স সাইট কার্টআপ (cartup.com)। এটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ব্যবসায়িক অঙ্গ প্রতিষ্ঠান।
ফরাসি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠার ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। অর্থনৈতিক সামর্থ্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর