বুয়েটের শহীদ মিনারের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ মে ২০২৩, ০৯:৩৩ পিএম

রাজধানীর বুয়েটের শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে, ওই নারীর বয়স ৩৩ থেকে ৩৫ এর আশপাশে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ রহমান জানান, পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ওই নারী ঘটনাস্থলের আশপাশে ভিক্ষা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন: নারীর মরদেহ উদ্ধার, স্বামীর দাবি অভিমানে আত্মহত্যা

পুলিশ এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর