সংস্কার শুরু হলো ঐতিহাসিক ঢাকা গেটের

আপডেট : ২৪ মে ২০২৩, ০২:৩৭ পিএম

ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজ শুরু হয়েছে। বুধবার সকালে মোঘল আমলের এ স্থাপত্যের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। 

এ সময় তিনি বলেন, ঢাকা গেটের সাথে জড়িয়ে আছে বাংলাদেশর ইতিহাস। বর্তমান প্রজন্ম অনেকেই এই গেটের ইতিহাস সম্পর্কে জানেন না। সংস্কারের অভাবে গেটটি হারিয়ে যাচ্ছিল।’

অবহেলা ও সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের পথে চলে যায় মীর জুমলার আমরের গেটটি। এক সময় ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছিল ঢাকা গেট। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঐতিহাসিক এ স্থাপনাটিকে সংস্কার করে পুরনো আদলে ফিরিয়ে নেয়ার জন্য বেশ কিছুদিন আগেই উদ্যোগ নিয়েছিল দক্ষিণ সিটি। 

তাপস বলেন, ঢাকা গেট সংস্কার করে পর্যটকদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা হবে। ঢাকার যে ঐতিহ্য আছে তা ধারণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা আছে। সেগুলোও সংস্কার করা হবে। 

এছাড়া রাজধানীর পুরানো আরও কিছু স্থাপনা সংস্কার ও সংরক্ষণ করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, ঢাকা গেট সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করা হলে মানুষ ইতিহাসের অনেক কিছু জানতে পারবে। 

ঢাকা গেটের পশ্চিম অংশটি পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবনের পাশে। এর উত্তরে সোহরাওয়ার্দী উদ্যানে তিন নেতার সমাধি। দক্ষিণে পড়েছে দোয়েল চত্বর।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে দানবীয় টাইফুন

সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুর আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করতে ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকা গেইট নির্মাণ করেন মীর জুমলা। তিনি ছিলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবাদার। 

সে সময় ঢাকা গেট ব্যবহৃত হতো বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ কাজে। এই গেটকে বিভিন্ন সময় ‘মীর জুমলার গেট’, ‘ময়মনসিংহ গেট’, ‘ঢাকা গেট’ ও ‘রমনা গেট’ নামে ডাকা হতো। 


একাত্তর/আরবি  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর