উড়াল সেতুর রড পড়ে শিশু আহত

আপডেট : ২৯ মে ২০২৩, ০১:০১ পিএম

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে রড পড়ে গুরুতর জখম হয়েছে এক শিশু। তাকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

মহাখালীতে ব্রিটিশ-অ্যামেরিকান টোব্যাকোর সামনে সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আনুমানিক ১২ বছর বয়সী আহত ওই শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।  

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, উড়াল সেতুর কাজ করার সময় উপর থেকে রড পড়ে নিচে শিশুটির (ছেলে) মাথার পিছন দিক ভেদ করে সামনে দিয়ে বের হয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। 

‘আব্দুল কাদের ইমন নামে এক পথচারী শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলেটি জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।’   

গুরুত্বর আহত ওই শিশুটি কথা বলতে না পারায় তার নাম পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। 


একাত্তর/আরবি 

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর