রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় অভিযুক্তদের হেফাজত থেকে ১১৪৫ পিস ইয়াবা, ৫০ কেজি ৬৬০ গ্রাম ১৩ পুরিয়া গাঁজা ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।
একাত্তর/আরএ
