পুলিশ পরিচয়ে পাঁচ বিয়ে করা সিকিউরিটি গার্ড গ্রেপ্তার

আপডেট : ০২ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

নিজেকে পুলিশ পরিচয় প্রতারণার মাধ্যমে পাঁচ বিয়ে করা এক সিকিউরিটি গার্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে পুলিশের পরিচয়পত্র, একটি ওয়াকিটকি, পুলিশের টুপি ও জুতা উদ্ধার করা হয়েছে। 

এক নারীর করা একটি মামলায় মিরপুরের মনিপুর থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর শাকিল হোসেন নামের ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়ে নানা তথ্য বেরিয়ে আসে। 

পুলিশ জানিয়েছে, শাকিল একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো। পুলিশ পরিচয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের ফাঁদে ফেলত। বিয়ের কিছুদিন পর সে উধাও হয়ে যেত। 

image


শুধু বিয়ে নানা, আরও নানা রকমের প্রতারণার কাজে নেমেছিল শাকিল। নিজেকে রানা নামে নিজেকে পুলিশ সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিত। পরিচয় বিশ্বাসযোগ্য করতে প্রদর্শন করা হতো পুলিশের পরিচয়পত্র, ক্যাপ, ওয়াকিটকি।

আরও পড়ুন: আওয়ামী লীগ এখন টিকটকে

কিছুদিন আগে শাকিল বাড্ডা এলাকায় এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলে। কিছুদিন পর শাকিলের চলাফেরা ও কাজকর্মে ওই নারীর মনে সন্দেহ তৈরি হয়। এরপর পুলিশের শরণাপন্ন হয় ওই নারী। 


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর