বুয়েট ও পারটেক্স স্টার গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৫:৫৯ পিএম

পারটেক্স স্টার গ্রুপ সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার মাধ্যমে পারটেক্স স্টার গ্রুপ তার বিভিন্ন পণ্যের টেকসই, মানসম্পন্ন এবং আর্থিক সাশ্রয়ী উদ্ভাবন ও গবেষণার জন্য বুয়েটের রিসার্চ এ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) এর সাথে যৌথভাবে কাজ করবে। 

বিশেষ করে বাংলাদেশে পারটেক্স স্টার গ্রুপ পার্টিকেল বোর্ড, কেবলস, জিপসাম, ফার্নিচার, এ্যাডহেসিভস, বিল্ডার্স, এগ্রো, হোম কেয়ার, লজিস্টিকস ও গার্মেন্টস শিপ্লের উৎপাদন ও বিপননের সাথে সম্পর্কিত কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা, শক্তি সাশ্রয় করে এমন পণ্য উৎপাদন করা সহ পণ্যের মানোন্নয়নের জন্য গবেষণা কর্মে বিনিয়োগ করবে। 

এই সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর- আম্মান আল আজিজ, ডিরেক্টর- আমিদ আল আজিজ,  ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর- ডঃ মোঃ নিজামুল হক ভুঁইয়া, সিওও (ক্ল্যাস্টার-১)- সুমন শাহেদ পাটোয়ারী, সিওপি- মোঃ তোফাজ্জল হোসেন, কমপেনসেশন এন্ড বেনেফিট ইনচার্জ- সুজন সাহা, লিড প্রোডাকশন- তবিউর রহমান, R&D এবং প্রসেস ইনোভেশন লিড- সাজ্জাদ হোসেন এবং বুয়েটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যাটেরিয়ালস রিসার্স সেন্টারের ডিরেক্টর - ডঃ মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, EEE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর মোঃ কামরুল হাসান, MME ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফাহমিদা গুলশান, এবং এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ মুকতাদির বিল্লাহ, IPE ডিপার্টমেন্ট থেকে প্রফেসর ডঃ ফেরদৌস সারোয়ার সহ উভয় পক্ষের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আম্মান আল-আজিজ বলেন, “বুয়েটের সাথে এই যৌথ গবেষণা কর্মের মাধ্যমে আমরা দেশের ভোক্তাদেরকে আরো সহজে টেকসই ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে চাই। তাছাড়া বিভিন্ন পণ্যের উৎপাদন এর কাঁচামাল আমদানির জন্য আমাদেরকে বিদেশের উপর নির্ভর করতে হয়, সেই নির্ভরতা কমিয়ে এনে কিভাবে দেশের কাঁচামালের বিকল্প উৎসের সন্ধান করা যায় সেটা এই যৌথ গবেষণা থেকে বেরিয়ে আসবে আশা করছি। এবং এর মাধ্যমে আমরা দেশের আর্থসামাজিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবো।“


একাত্তর/এআর

গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গবেষণা, উন্নয়ন, ইন্টার্নশিপ এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর