হাভাস গ্রুপ এবং বেঙ্গল ইসলামি লাইফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং হাভাস গ্রুপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাভাস গ্রুপ বাংলাদেশ ইমপ্রেস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই উপলক্ষে সম্প্রতি ঢাকার মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক কাজী সামিরুল হক, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, ইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা শামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন।

হাভাস গ্রুপ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল এইচ. চৌধুরী, ডিরেক্টর-প্ল্যানিং তাসমিন শাহাদত ডোরা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান ব্র্যান্ড উন্নয়ন, যোগাযোগ কৌশল এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে একসঙ্গে কাজ করবে। এর ফলে বেঙ্গল ইসলামি লাইফের সেবাসমূহ সম্ভাব্য গ্রাহকদের কাছে আরও সহজ, স্পষ্ট ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, ‘এই সহযোগিতা আমাদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে আমাদের সেবার ইতিবাচক দিকগুলো মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরা যাবে।’

অন্য দিকে, হাভাস গ্রুপ বাংলাদেশের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল এইচ. চৌধুরী বলেন, ‘বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। প্রতিষ্ঠানটির রূপকল্প ও অভিলক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক ও কার্যকর যোগাযোগ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আরবিএস
গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
বিশ্বের অন্যতম শীর্ষ দুই ফুটবল ক্লাব লিভারপুল ও প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ঘোষণা করেছে হায়ার।
জ্বালানি সাশ্রয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সাবসিডিয়ারি তানভীর ডাল মিলস অ্যান্ড ফ্লাওয়ার...
ব্যাংকাসুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর