শাহজালালে দুই কেজি কোকেন, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট : ১০ জুন ২০২৩, ০৬:৩০ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দারা। 

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে আগত একটি ফ্লাইট (কিউআর-৬৩৮) থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তার সালোম লালরামধারী (৪৮) ভারতের মিজোরামের বাসিন্দা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তার কাছে কোনও প্রকার মাদকদ্রব্য নেই। কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় তার বহনকৃত লাগেজ স্ক্যান করা হলে সেখানে মাদকের অস্তিত্ব লক্ষ করা যায়।

পরে তার লাগেজ তল্লাশি করে ১৮০০ গ্রাম কোকেনসদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। ড্রাগ কীট টেস্টের মাধ্যমে সেগুলো পরীক্ষা করে কোকেন হিসেবে চিহ্নিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন: রাজধানীতে ৯ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩৮ 

জব্দ করা কোকেনের বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর